শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সিপাহী-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং দেশের রাজনৈতিক গতিপথে নতুন অধ্যায়ের সূচনা হয়। এই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট, পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ভূমিকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ৭ নভেম্বরের চেতনা, জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান এবং ভাসানীর আদর্শ ও অবস্থান নিয়ে লিখেছেন রাজনীতিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক এম. গোলাম মোস্তফা ভুইয়া।